© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবদের বরিশালকে হারিয়ে এগিয়ে গেল সোহানের রংপুর

শেয়ার করুন:
শেখ নাসির উদ্দিন, মোবাইল জার্নালিস্ট
০৭:০৬ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৩
রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় নিল ফরচুন বরিশাল। 

দেখতে দেখতে শেষ হতে চলছে বিপিএলের নবম আসর। টুর্নামেন্ট পর্ব শেষে চলছে এলিমিনেট ও কোয়ালিফায়ার রাউন্ড। 

আজ রবিবার ( ১২ ফেব্রুয়ারি ) মিরপুরে এলিমিনেট ম্যাচে দুপুরে ফরচুন বরিশালের মুখোমুখি হয় রংপূর রাইডার্স।

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে নেমে ৪৮ বলে মেহেদী হাসান মিরাজ করেছেন ৬৯ রান,২১ বলে ৩৪ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, কারিম জানাত ২৫ বলে করেছেন ৩৩ রান। ইনিংস শেষে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১৭০ রান। 

তার জবাবে ব্যাট করতে নামে রংপুর। মোহাম্মদ নাঈম ৫ বল খেলে শূন্য হাতে ফিরলেও রনি তালুকদার ১৭ বলে করেছেন ২৯ রান। ৫১বলে সর্বোচ্চ ৭১ রান করেছেন শামীম হোসেন পাটোয়ারী।শেষে বরিশালের দুর্বল বোলিংয়ে মাহেদী হাসান ও ডোয়াইন ব্রাভোর ব্যাটে ৪ উইকেটে জয় পায় রংপুর রাইডার্স। 

এতে এবারের আসর থেকে বিদায় নিতে হচ্ছে ফরচুন বরিশাল আর দ্বিতীয় কোয়ালিফার নিশ্চিত করল সোহানের রংপুর। 


মন্তব্য করুন