© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“অমর্ত্য সেনের অর্থনীতির তত্ত্ব আগেই দিয়েছিলেন বঙ্গবন্ধু”

শেয়ার করুন:
“অমর্ত্য সেনের অর্থনীতির তত্ত্ব আগেই দিয়েছিলেন বঙ্গবন্ধু”
own-reporter
০৪:৩৬ পিএম | ১৭ মার্চ, ২০১৯

অমর্ত্য সেন যে সকল তত্ত্ব দিয়ে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন সেসব তত্ত্ব বঙ্গবন্ধু আগেই দিয়েছিলেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত।

রোববার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘এ বাংলায় তুমি জন্মেছিলে বলেই আজ আমরা স্বাধীন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

ড.আবুল বারাকাত বলেন, অর্থনৈতিক স্বাধীনতার কথা বলে কেউ যদি নোবেল পুরস্কার পেত সেটা পাওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর। কারণ অমর্ত্য সেন যে তত্ত্বের ভিত্তিতে অর্থনীতিতে নোবেল পেয়েছেন এসব তত্ত্ব শেখ মুজিবুর রহমান অনেক আগেই দিয়েছিলেন। তারপরও অমর্ত্য সেন নোবেল পেয়েছেন। এতেও আমরা খুশি। কারণ তিনিও বাংলাদেশেরই মানুষ ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলেছিলেন তারা আজ নিজেদের ভুল স্বীকার করছেন। বাংলাদেশের উন্নয়নকে তারা বিশ্বের রোল মডেল হিসেবে আখ্যায়িত করছেন।

পাকিস্তান সব নিয়ে গেছে, কিন্তু দুর্নীতিবাজদের নিয়ে যাননি বলেও মন্তব্য করেন এ অর্থনীতিবিদ।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এম মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শরীফ মো. এনামুল কবীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রমুখ।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

মন্তব্য করুন