© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোনার দাম ভরিতে ১৭৫০ টাকা কমল

শেয়ার করুন:
সোনার দাম ভরিতে ১৭৫০ টাকা কমল
মোজো ডেস্ক
০৩:২৯ পিএম | ১৯ মার্চ, ২০২৪
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল বুধবার (২০ মার্চ) থেকে নতুন এই দাম কার্যকর করা হবে।

মন্তব্য করুন