© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাম বাড়ল এলপি গ্যাসের

শেয়ার করুন:
দাম বাড়ল এলপি গ্যাসের
মোজো ডেস্ক
০৫:১৮ পিএম | ০৪ আগস্ট, ২০২৪
আগস্ট মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে।

আজ রোববার (৪ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে, জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন