© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উগান্ডায় ব্র্যাক ব্যাংকের যাত্রা শুরু

শেয়ার করুন:
উগান্ডায় ব্র্যাক ব্যাংকের যাত্রা শুরু
central-desk
১০:০৩ পিএম | ২৬ এপ্রিল, ২০১৯

‘ব্র্যাক-উগান্ডা ব্যাংক লিমিটেড (বিইউবিএল)’ নামে উগান্ডায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ব্যাংকটি পূর্ণ তফসিলি ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় উগান্ডার রাজধানীর কাম্পালায় এ ব্যাংকের প্রধান কার্যালয় উদ্বোধন করেন উগান্ডার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ও দেশটির সরকারি কার্যক্রমবিষয়ক সংসদীয় উপনেতা জেনারেল মোজেস আলী।

জেনারেল মোজেস আলী বলেন, ব্র্যাকের উন্নয়ন কার্যক্রমে নারী, যুব ও গ্রামীণ জনগোষ্ঠীর বিশেষ অগ্রাধিকার রয়েছে। উগান্ডার সরকারও এই তিনটি শ্রেণির মানুষকে বিশেষ অগ্রাধিকার দিয়ে একটি সমন্বিত আর্থিক কৌশল প্রণয়ন করেছে।

জানা গেছে, বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং বিইউবিএল এক প্রতিষ্ঠান নয়। বিইউবিএল ব্র্যাকের একটি আন্তর্জাতিক উদ্যোগ। ব্র্যাক-উগান্ডা ব্যাংক লিমিটেড আগে ‘ব্র্যাক-উগান্ডা মাইক্রোফাইন্যান্স লিমিটেড’ নামে দেশটির ৮৪টি জেলার ১৬৩টি শাখার মাধ্যমে ২ লাখ গ্রাহককে সেবা দিয়ে আসছিল।

২০১৯ সালের ৭ মার্চ উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স পায় ব্র্যাক। এই অনুমোদনের আওতায় বিভিন্ন ধরনের ঋণসুবিধা ছাড়াও বিইউবিএল সঞ্চয়ী হিসাব, অর্থ প্রেরণ, বিমাসহ অন্যান্য আর্থিক সেবা দিতে পারবে প্রতিষ্ঠানটি।

উগান্ডা ছাড়াও আফ্রিকার আরও চার দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক।

 

টাইমস/এএইচ/জেডটি

মন্তব্য করুন