ভারতের বিপক্ষে ম্যাচের আগে হুঙ্কার দিলেন শান্ত।
ছবিঃ সংগৃহীত
০৬:৫০ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
ভারতের বিপক্ষে ম্যাচের আগে যেন এক হুঙ্কার দিলেন টাইগার কাপ্তান শান্ত। বললেন, নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশ ছাড়ার আগেই শিরোপা জয়ের স্বপ্নের কথা শুনিয়েছিলেন শান্ত। যদিও বাস্তবতা কঠিন। তবে ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্তর কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের সুর। তিনি বলেন, আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে যে কোনো দলকে হারাতে পারি।
শান্তর মতে, প্রতিপক্ষ নিয়ে অত ভাবার কিছু নেই, বরং পরিকল্পনা বাস্তবায়নটাই মূল চ্যালেঞ্জ। সব দলই শক্তিশালী। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো স্মৃতি আছে আমাদের। ২০২২ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছি। কিন্তু সেটা এখন অতীত। আমাদের মূল লক্ষ্য পরিকল্পনা বাস্তবায়ন করা।
বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে দুবাইয়ের উইকেটের পার্থক্য উল্লেখ করে শান্ত বলেন, এই উইকেট এতটা হাই-স্কোরিং নয়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলে কিছুটা ধারণা হয়েছে। তবে যেখানেই খেলি, উইকেট মানিয়ে নিতে হবে।
জাসপ্রীত বুমরাহ না থাকলেও ভারত দলকে হালকাভাবে নিচ্ছেন না শান্ত। নির্দিষ্ট কাউকে নিয়ে ভাবছি না। ভারত দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে বলে জানান টাইগার কাপ্তান।