© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমবাপ্পের হ্যাটট্রিক, ম্যান সিটির বিদায়

শেয়ার করুন:
এমবাপ্পের হ্যাটট্রিক, ম্যান সিটির বিদায়

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৫ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে চলতি মৌসুমে ইউরোপিয়ান অধ্যায় থেকে বিদায় নিলো ম্যানসিটির। গতরাতে রিয়ালের সামনে দাড়াতেই পারেনি সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে জ্বলে উঠলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। সে সঙ্গে দুই লেগে মিলে ৬-৩ ব্যবধানে সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করলো লস ব্ল্যাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শেষ হতে আক্ষরিক অর্থে সময় নিয়েছিল ৩৩ মিনিট। আগেই ১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ৩৩ মিনিটের মাঝে দুই গোল করে অ্যাগ্রিগেটের হিসেবে রিয়ালকে ৩ গোলে এগিয়ে নিয়ে যান এমবাপে। সেখান থেকে ফিরে আসা অসম্ভবই ছিল এক অর্থে। হয়ওনি সেটা। ৩-১ গোলের হার এবং ৬-৩ অ্যাগ্রিগেট ফলাফল শেষ হয় ম্যাচ।

ম্যাচের ৫ মিনিটের মাথায় নিজেদের অর্ধ থেকে রাউল অ্যাসেনসিও বল বাড়ান কিলিয়ান এমবাপের উদ্দেশ্যে। গোলটা তিনি করেছেন একেনারেই চিরচেনা ঢঙে। গায়ে গায়ে লেগে থাকা দুই ডিফেন্ডারকে ছিটকে এমবাপর মাপা এক চিপ। সিটি গোলরক্ষক এদেরসনের মাথার ওপর দিয়ে যাওয়া বলটা রিয়ালকে এগিয়ে দেয় ১-০ গোলে।

মাত্র চার মিনিট যেতেই এমবাপ্পে গোলমুখ খোলেন। সিটির রক্ষণের ভুলে এগিয়ে যায় রিয়াল। ম্যানসিটি অধিনায়ক রুবেন দিয়াস হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফরাসি ফরোয়ার্ড বল পায়ে নিয়ে এডারসনের শরীরের ওপর দিয়ে জাল কাঁপান। ৩৩তম মিনিটে কাটব্যাকে খুব কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

বিরতির পরও ম্যাচের স্ক্রিপ্টে কোনো পরিবর্তন আসেনি। ম্যানসিটির বিদায়টা তখন কেবল সময়ের অপেক্ষা। তবে এমবাপের জন্য ম্যাচটা ছিল বিশেষ কিছু। ফ্রেঞ্চ তারকার দুরন্ত ফর্মের ফল রিয়াল পায় ৬১ মিনিটে। নিজের হ্যাটট্রিক পূরণ করেন রিয়ালের নাম্বার নাইন।

শেষ দিকে সিটির নতুন সাইনিং নিকো গঞ্জালেস একটি গোল শোধ করেন। কিন্তু তা দিয়ে রিয়ালের বিপক্ষে স্কোরশিট সমৃদ্ধ করার বাইরে আর কিছুই করতে পারেনি ম্যানসিটি।

মন্তব্য করুন