© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টস জিতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

শেয়ার করুন:
টস জিতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
নতুন বলে আরো একবার ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারাল বাংলাদেশ। সৌম্য সরকারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও শূন্য রানে ফিরেছেন । ১০ বলে ৫ রান করে ফিরেছেন মিরাজ ও। 

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ এর সংগ্রহ ১০ ওভার শেষে ৫ উইকেটে ৩৯

এর আগে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। ভারতীয় সাংবাদিকরা যাকে নিয়ে তুমুল আগ্রহ দেখিয়েছিলেন, সেই নাহিদ রানা একাদশে নেই। এ ছাড়া বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।

অন্যদিকে, টসে হারলেও সন্তুষ্ট ভারত অধিনায়ক রোহিত শার্মা। তিনি বলেন, টস জিতলে আগে ফিল্ডিংই নিতাম। তাই টসের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট তারা।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন