© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিনেও যে রেকর্ড প্রাপ্তি

শেয়ার করুন:
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিনেও যে রেকর্ড প্রাপ্তি

ছবি : সংগৃহীত

মুস্তাফিজ আবির
০৮:১৩ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
ভারতের বিপক্ষে ছয় ব্যাটারের ডাক এর দিনে ১৯ বছরের রেকর্ড ভাঙা ইনিংস খেললেন তাওহীদ-জাকের জুটি। ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়লেন তারা। যে কৃত্তি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘটেছিলো ১৯ বছর আগে। এর আগে ব্যাটিং এ নেমে মাত্র ৩৫ রানে ৫ উইকেটে হারিয়ে তাসের ঘরের মতো ভেঙে পরে টাইগারদের টপ অর্ডার।

এই জুটি গড়তে গিয়ে চোটের শিকারও হন তৌহিদ হৃদয়। আঘাত পেয়ে শরীরটা যেনো আর চলছিলোই না। তবু থেমে যাননি। কারণ তিনি থেমে গেলে যে লজ্জাজনক স্কোরেই থেমে যাবে বাংলাদেশের স্কোরবোর্ড। তাই ধুকে ধুকে এগিয়ে চললেন। একসময় ছুয়েও ফেললেন দূর্দান্ত এক মুহুর্ত। অনবদ্য এক সেঞ্চুরির দেখা পেলেন তৌহিদ হৃদয়। সেইসাথে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নামটাও লেখিয়ে নিলেন তিনি।

এর আগে ব্যাটিং এ নেমে টপ অর্ডারে দুই অংকের রান তুলতে পারেন কেবল তানজিদ তামিম। তানজিদের সতীর্থ সৌম্য মারলেন ডাক। সৌম্যের দেখানো পথে হাটলেন নাজমুল হাসান শান্তও। গুনে গুনে মোটে পাচটি রান করেছেন মেহেদী হাসান মিরাজ। ছোটদের তালে তাল মিলিয়ে মুশফিকুর রহিমও শূন্যরানে সাজঘরে। ফলাফল ৩৫ রানে নেই ৫ উইকেট।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে এতদিন সর্বোচ্চ ১৩১ রানের জুটি ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০৬ আসরে দুই প্রোটিয়া ব্যাটার জাস্টিন কেম্প ও মার্ক বাউচার পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ওই জুটি গড়েছিলেন। ১৯ বছর আগের সেই রেকর্ড আজ ছাড়িয়ে গেছেন দুই বাংলাদেশি। এ ছাড়া ভারতের বিপক্ষেও ওয়ানডের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি দেখা এটি। যার সুবাদে ৩৫/৫ থেকে ১৮৯/৬ রানের স্কোর পায় টাইগাররা।

এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডেও ছিলেন জাকের আলি। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ উইকেটে ১৫০ রানের জুটি গড়েছিলেন জাকের ও মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও আজকের ম্যাচে ইনজুরির কারণে একাদশেই নেই মাহমুদউল্লাহ।

মন্তব্য করুন