© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমজানে বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ

শেয়ার করুন:
রমজানে বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ
own-reporter
০৮:১২ পিএম | ২৯ এপ্রিল, ২০১৯

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে সুপারিশ করেছে জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। 

বৈঠকে আসন্ন পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিংসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি তোফায়েল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, ইউসুফ আবদুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন, সেলিম আলতাফ জর্জ এবং সুলতানা নাদিরা প্রমুখ।

সূত্র বাসস।

 

টাইমস/এএস/জেডটি

মন্তব্য করুন