পাকিস্তানের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে!
ছবি:সংগৃহীত
১১:২৭ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
একটা ম্যাচ, আর বদলে যেতে পারে সব কিছু! পাকিস্তান এখন বাংলাদেশের দিকে তাকিয়ে। ভারতের কাছে হারার পর পাকিস্তান সেমিফাইনালের স্বপ্ন বিসর্জন দিতে বসেছিল, কিন্তু আশা এখনো শেষ হয়নি, কারণটা বাংলাদেশ।
ভারতের কাছে ৬ উইকেটের পরাজয়ের পর পাকিস্তান আজ এক কঠিন ক্রসরোডস এর সামনে দাঁড়িয়ে। সেমিফাইনালে জায়গা পেতে তাদের এখন নির্ভর করতে হচ্ছে বাংলাদেশের উপর!
নিউজিল্যান্ড, পাকিস্তান, এবং বাংলাদেশ, তিনটি দেশ এখন সেমিফাইনালের একটা জায়গার জন্য লড়াই করছে। আর সেই লড়াইয়ের মঞ্চে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও, পাকিস্তান এবং বাংলাদেশ এখন এক অদ্ভুত অঙ্কে আটকে। পাকিস্তান এখনও সেমিফাইনালে যাওয়ার সুযোগ পেতে পারে, কিন্তু তাদের জন্য দরকার একটা অদ্ভুত সমীকরণ। বাংলাদেশ যদি আজ নিউজিল্যান্ডকে হারায়, তাহলে পাকিস্তানও একটি আশ্চর্য সুযোগ পাবে।
তারপর পাকিস্তান বাংলাদেশকে হারাতে হবে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় নিশ্চিত করতে হবে। যদি পাকিস্তান এই চ্যালেঞ্জ নিতে পারে, তাহলে ভারতকে তারা সঙ্গী করতে পারবে সেমিফাইনালে।
তবে অন্যদিকে, যদি বাংলাদেশ পাকিস্তানকে হারায়, তাহলে সেমিফাইনালে জায়গা হবে বাংলাদেশের। ক্রিকেটের এই অঙ্ক এতোটা সহজ নয়, তবে সবার চোখ এখন রাওয়ালপিন্ডির দিকে।