© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেইমারের ভবিষ্যৎ কি সান্তোসেই?

শেয়ার করুন:
নেইমারের ভবিষ্যৎ কি সান্তোসেই?

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
নেইমারের দুর্দান্ত ‘ওলিম্পিকো’ গোলের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। সান্তোসে ছয় মাসের চুক্তিতে ফেরার পর ব্রাজিলিয়ান সুপারস্টার কি আরও দীর্ঘ সময় থাকবেন?

ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো টেইশেরা এ বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। তার ইচ্ছা, অন্তত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে সান্তোসের জার্সিতে খেলতে দেখা যাবে। যদিও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি, তবে ক্লাব ও সমর্থকদের ভালোবাসা তাকে দীর্ঘমেয়াদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন টেইশেরা।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে টেইশেরা বলেন, ‘নেইমারের ফেরার পর আমাদের সদস্য সংখ্যা ৭৫,০০০ ছুঁয়েছে। মাঠের পারফরম্যান্স এবং আর্থিক দিক থেকে তিনি বিশাল প্রভাব ফেলছেন। সব কিছু ভালোভাবে এগোলে, এই চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

৩৩ বছর বয়সী নেইমার তার ছয় ম্যাচে দ্বিতীয় গোলটি করলেন রোববার, ইন্টার ডে লিমেইরার বিপক্ষে এক দৃষ্টিনন্দন ‘ওলিম্পিকো গোল’ করে। কর্নার থেকে সরাসরি বল জালে পাঠিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

নেইমার এখনও সিদ্ধান্ত নেননি। তবে ক্যাডেনা এসআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনায় ফিরে নিজেকে আবারও প্রমাণ করতে চান তিনি। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর দৃষ্টি তার দিকে, কিন্তু ব্রাজিলে থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন, বার্সা কি নেইমারকে আবারও ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনবে?

মন্তব্য করুন