© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানের বিপক্ষে সুন্দর শেষ নাকি আরেকটা হতাশার স্ক্রিপ্ট

শেয়ার করুন:
পাকিস্তানের বিপক্ষে সুন্দর শেষ নাকি আরেকটা হতাশার স্ক্রিপ্ট

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। রাওয়ালপিন্ডির আকাশের মেঘ যেন প্রতীকীভাবে বাংলাদেশ দলের বর্তমান চ্যালেঞ্জেরই প্রতিচ্ছবি। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচের আগে টাইগারদের সামনে নিজেদের আত্মবিশ্বাস পুনরুদ্ধার এবং জয়ের ধারায় ফেরার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

এ ম্যাচে দল কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন দেখার বিষয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই উন্নতি করতে হবে, নাহলে হতাশাজনক পারফরম্যান্স আরও গভীর সমস্যার ইঙ্গিত দেবে। দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফেরানো এবং সঠিক কৌশল নিয়ে মাঠে নামাই হতে পারে ঘুরে দাঁড়ানোর চাবিকাঠি।

আগের দুই ম্যাচেই প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। দুই ম্যাচের কোনো পর্যায়েই প্রতিপক্ষের ওপর খুব বেশি চেপে বসা হয়নি নাজমুল শান্তর দলের। পাকিস্তানের অবস্থাও প্রায় একই। বলতে গেলে, টুর্নামেন্টে সবচেয়ে বাজে সময় পার করা দুই দলের দেখা হচ্ছে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

আইসিসি ইভেন্টগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই মানেই অনেকটা একপেশে ম্যাচ। আইসিসি ইভেন্টে ১৯৯৯ সালের সেই ঐতিহাসিক ম্যাচের পর আর কখনোই ম্যান ইন গ্রিনদের হারাতে পারেনি বাংলাদেশ। সবশেষ ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেই সবার আগে নিজেদের বিদায় নিশ্চিত করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। 

এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদায় নিশ্চিতের পর নিয়মরক্ষার ম্যাচ। দুই দলের কারোরই প্রাপ্তি বা হারানোর খাতায় নতুন কোনো গল্প যোগ করার সম্ভাবনা নেই। তবে কোনো ম্যাচ না জেতা কিংবা কোনো পয়েন্ট ছাড়া বিদায়ের লজ্জা থেকে মুক্তি পেতে মরিয়া বাংলাদেশ-পাকিস্তান দুই দলই।

মন্তব্য করুন