অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বাটলার
ছবিঃ সংগৃহীত
০৮:১১ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
পরপর দুই ম্যাচ হেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জস বাটলার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ইংল্যান্ডের হয়ে সাদা বলে তার নেতৃত্বের অধ্যায়।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছেন বাটলার।