© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদায়বেলায় সাকিবকে মনে করছেন হান্নান!

শেয়ার করুন:
বিদায়বেলায় সাকিবকে মনে করছেন হান্নান!

ছবি:সংগৃহীত

সাদমান রাফিদ
০৫:২৫ পিএম | ০১ মার্চ, ২০২৫
জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারের বিদায়বেলায় সবচেয়ে বড় মন্তব্যটি ছিল সাকিব আল হাসানকে নিয়ে। এক বছরে সাকিবের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এ যেন এক বিশেষ আলাপ। সাকিবের মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করা হান্নানের জন্য ছিল এক বিরল অভিজ্ঞতা।

২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারের ছিলো শেষ কর্ম দিবস। ফেব্রুয়ারির শুরুতেই তিনি ঘোষণা করেছিলেন, একটি বছর দায়িত্ব পালন করার পর তিনি পদত্যাগ করবেন। দীর্ঘ এক বছরের জার্নিতে সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেছেন।

বিদায়ের সময় হান্নান বলেন, “যদিও সাকিবের সাথে কখনো এক দলে খেলা হয়নি, তবে নির্বাচক হিসেবে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
হান্নান জানা্ন, সাকিবের সঙ্গে এক বছর কাজ করার সুযোগ তার কাছে এক অনন্য অভিজ্ঞতা ছিল। তিনি বলেন, আমরা কখনো একসাথে খেলিনি, কিন্তু এক বছরে জাতীয় দলের নির্বাচক হিসেবে তার সাথে কাজ করতে পারাটা আমার জীবনের সেরা অর্জন।

তবে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে না পারা, এক ধরনের ব্যর্থতার অনুভূতি তৈরি করেছে তার মধ্যে। হান্নান বলেন, সাকিব আল হাসান একজনই। এমন একজন ক্রিকেটারের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত। তবে একটা দুঃখবোধ রয়ে গেছে, যে সাকিবের বিদায় ম্যাচটি তার দেশের মাটিতে হতে পারলো না।

হান্নান বর্তমানে কোচিং পেশায় যোগ দিতে যাচ্ছেন, এবং আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে সাকিবের মতো একটি তারকাকে কাছ থেকে দেখা, এবং তার সাথে কাজ করা ছিল হান্নানের জন্য একটি চিরকালীন অভিজ্ঞতা, যা তিনি সবসময় মনে রাখবেন।

মন্তব্য করুন