© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আগামী দশকেই আফগানিস্তান আইসিসি শিরোপা জিতবে’

শেয়ার করুন:
‘আগামী দশকেই আফগানিস্তান আইসিসি শিরোপা জিতবে’

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৭ পিএম | ০১ মার্চ, ২০২৫
২০০৯ সালের এপ্রিলে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছিল আফগানিস্তান। এরপর মাত্র ১৬ বছরে বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে দলটি। ২০২৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া আফগানিস্তান, ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান, শ্রীলংকা ও ইংল্যান্ডকে পরাজিত করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল।

২০২৪ টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল আফগানিস্তান। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারানোর পর থেকে আফগানিস্তানের উত্থান নতুন করে আলোচনায় এসেছে। যদিও এখনও সেমিফাইনালে উঠতে তারা চ্যালেঞ্জের মুখে, তবে এবারের আসরে তাদের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে।

হাশমতউল্লাহ শহিদির দল মুগ্ধ করেছে ক্রিকেটের দুনিয়াকে। আর সেই সূত্রেই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন আফগানিস্তানের প্রশংসা করে বলেন, ‘আগামী এক দশকের মধ্যে আইসিসির কোনো স্বীকৃত টুর্নামেন্ট জয় করবে আফগানিস্তান।’

তবে এক্ষেত্রে আফগান খেলোয়াড়দের আরও ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে বলে মনে করেন স্টেইন। আফগানিস্তানের খেলার ধরণ নিয়ে স্টেইন বলেন, ‘তারা খুব দ্রুত কোনোকিছু ঘটিয়ে ফেলতে চায়। এই বলটায় অবশ্যই উইকেট দরকার। তাদের খেলা তৈরি করার আর উইকেট নেয়ার মতো ধৈর্য্য নেই। আর কখনো কখনো ব্যাটারদের মধ্যেও এমনটা দেখা যায়। মাত্রই প্রথম ওভারে ব্যাট করছে। ক্রিজে বল সুইং পাচ্ছে, এরইমাঝে তারা ছয় হাঁকানোর চেষ্টা করছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা জয়ে সেমি-ফাইনালে পা রেখেছে ভারত। এমন ধারাবাহিক পারফর্মেন্স দিয়ে এবার রেকর্ড গড়েছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ১৯ বার সেমি ফাইনালে উঠার কৃতিত্ব গড়েছে রোহিত শর্মার দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারে আসরে উড়তে থাকা ভারত সবার আগে সেমিতে পা রেখেছে। আইসিসির ইভেন্টে ১৯ বার সেমিতে পা রাখা দলটির দখলে আছে দুটি করে ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাশাপাশি দুই চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে রোহিতরা। একবার এককভাবে আর অন্যবার শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন্স হয়েছে তারা।

সবচেয়ে বেশি সেমি খেলা দেশের তালিকায় দুইয়ে আছে অস্ট্রেলিয়া। ১৮ বার সেমিতে পা রাখা অজিরা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণভাবে এগিয়ে যাচ্ছে। যদিও চোটের কারণে দলের তারকা খেলোয়াড়রা অনেকেই নেই। তবুও টানা জয় দিয়ে সেমিতে পা রেখেছে দলটি। তাতে ভারত ও অজিদের শিরোপা দাবিদার হিসেবে অনেকেই।

এবারের আসরের স্বাগতিক পাকিস্তান আছে চতুর্থ স্থানে। যেখানে আইসিসির ইভেন্টে ১৬ বার সেমিতে উঠেছে। সেখানে তিনবার শিরোপাও এনেছে তারা। আর এ তালিকায় নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসে মাত্র একবার সেমিতে পৌঁছতে পারলেও শিরোপা বরাবরের মতো হাতছাড়া হয়েছে নাজমুল হোসেন শান্তদের।

মন্তব্য করুন