© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিল দলে ফিরলেন নেইমার

শেয়ার করুন:
ব্রাজিল দলে ফিরলেন নেইমার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৬ পিএম | ০১ মার্চ, ২০২৫
দেড় বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার। ঘরে ফিরেই সুখবর পেলেন তিনি। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য নেইমারকে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

২০২৩ সালের অক্টোবর মাসে ব্রাজিলের হয়ে সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে ছিলেন নেইমার। সেই ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। পরে মাঠে ফিরলেও গত বছর আল হিলালের হয়ে খেলার সময় আবারও চোট পান তিনি, যা তার মাঠে ফেরার সময়টা দীর্ঘায়িত করে। তবে এখন চোট কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন তিনি।

এবার খুব শিগগিরই সেই অপেক্ষা ফুরাচ্ছে নেইমারের। শৈশবের ক্লাব সান্তোসে ফিরেই সেই সুখবর পেলেন তিনি। সান্তোসের হয়ে চিরচেনা রূপে ফেরার ইঙ্গিত দিচ্ছেন নেইমার। ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল।

এখান থেকে পরে ২৩ সদস্যের চূড়ান্ত দল দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনা। আগামী ২৬ মার্চ লিওনেল মেসিদের বিপক্ষে নামার আগে ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবেন নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রা।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা অবশ্য ভালো হয়নি ব্রাজিলের। ১৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকাটা তাই প্রমাণ করছে। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে সরাসরি ৬টি দল বিশ্বকাপে সুযোগ পাবে। অবশ্য আরেকটি দলেরও সুযোগ থাকবে। তবে সপ্তমে থাকা দলটিকে প্লে-অফ খেলে বিশ্বকাপে জায়গা পেতে হবে।

মন্তব্য করুন