© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোহলির ৩০০তম ম‍্যাচের সাক্ষী হতে দুবাই যাচ্ছেন আনুশকা

শেয়ার করুন:
কোহলির ৩০০তম ম‍্যাচের সাক্ষী হতে দুবাই যাচ্ছেন আনুশকা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫১ এএম | ০২ মার্চ, ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। রবিবার (২ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবেন নিজের ৩০০তম ওয়ানডে ম্যাচ। ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়তে চলেছেন তিনি।

বিশেষ এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন কোহলির স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা, সঙ্গে থাকবেন তার দাদা বিকাশ কোহলিও। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী ৪৫ দিনের কম সময়ের বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার সঙ্গে নেওয়ার অনুমতি নেই, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই সুযোগেই দুবাই যাচ্ছেন আনুশকা।

আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত শতরান করে দুর্দান্ত ফর্মে ফিরেছেন কোহলি। এই ফরম্যাটে সবচেয়ে কম ইনিংসে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ভেঙেছেন শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড। ফলে তার ৩০০তম ওয়ানডে ঘিরে উন্মাদনার কমতি নেই ক্রিকেটপ্রেমীদের মাঝে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আগেই জায়গা নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। তবে রবিবারের ম্যাচে জয়ী দল গ্রুপসেরা হয়ে শেষ করবে। কিন্তু ম্যাচের মূল আকর্ষণ যে কোহলি, তা নিয়ে কোনো সন্দেহ নেই!

মন্তব্য করুন