© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেকেআর এর অধিনায়ক আজিঙ্কা রাহানে

শেয়ার করুন:
কেকেআর এর অধিনায়ক আজিঙ্কা রাহানে

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৪ পিএম | ০৩ মার্চ, ২০২৫
আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবার নতুন অধিনায়ক বেছে নিলো। নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ আজিঙ্কা রাহানের হাতে।

২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। তার ১৯ দিন আগে অধিনায়কের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াসের জায়গায় দায়িত্ব দেওয়া হল আজিঙ্কা রাহানেকে।

কেকেআরের অধিনায়ক কে হবে তা নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলছিল। তালিকায় রাহানের সঙ্গে ছিলেন বেঙ্কটেশ আইয়ারও। আবার অনেকে সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের নামও করছিলেন। শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞ ক্রিকেটের উপর ভরসা রাখল কেকেআর। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের অধিনায়কত্ব করেন রাহানে। এবার আইপিএলেও দেখা যাবে তাকে। পাশাপাশি বেঙ্কটেশকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব।

এ বারের আইপিএলের নিলামে বেঙ্কটেশের জন্য সবচেয়ে বেশি ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছে কেকেআর। তুলনায় রাহানেকে তার ন্যূনতম মূল্য দেড় কোটি টাকায় কিনেছে কলকাতা। সেই কারণেই মনে করা হচ্ছিল, বেঙ্কটেশকে অধিনায়ক করা হবে। বেঙ্কটেশ নিজেও জানিয়েছিলেন, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার উপর ভরসা রেখেছে শাহরুখ খানের দল।

মন্তব্য করুন