© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি

শেয়ার করুন:
বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০০ পিএম | ০৩ মার্চ, ২০২৫
জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  আজ সোমবার (৩ মার্চ) ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮ তম বোর্ড মিটিং। যেখানে নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে।

বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বোর্ড সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে টেস্ট ক্রিকেট যারা খেলেন তাদের বেতনের দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে।

বিসিবির পরিচালক ফাহিম বলেন, ‘ক্রিকেটারদের স্যালারি বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের স্যালারি বাড়ানোর হার অন্যদের তুলনায় বেশি। আমরা ওদের (টেস্ট ক্রিকেটার) ইন্টারেন্ট প্রোটেক্ট (সুরক্ষা) করার চেষ্টা করেছি। সংখ্যা আছে (কত জনের বেতন বাড়ছে), সেটা এখন বলতে চাই না।’

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া গত বছরের মার্চে তিন ফরম্যাটের পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি করা হয়েছে। 

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা আছে। তিন ফরম্যাটেই ভালো ক্রিকেট উপহার দিতে পারেননি নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল। তারপরও বাড়ছে ক্রিকেটারদের বেতন।

নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, যারা শুধু টেস্ট খেলেন তাদের আয়ের সুযোগ কম। তারা একাধিক ফরম্যাট খেলেন না যে কারণে তাদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

মন্তব্য করুন