© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ

শেয়ার করুন:
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০০ পিএম | ০৫ মার্চ, ২০২৫
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দিলো দেশটির ক্রিকেট বোর্ড। আসন্ন নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে মঙ্গলবার (৪ মার্চ) এ ঘোষণা দেয় পিসিবি। এর আগে এই দায়িত্বে ছিলেন শহীদ আসলাম। তবে আসলামকে সরিয়ে দেয়া হলেও অন্তবর্তী প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সবুজ সংকেত পেয়েছেন আকিব জাবেদ।

গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের নির্বাচক কমিটির দায়িত্ব ছাড়েন মোহাম্মদ ইউসুফ। তবে পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। কয়েক মাসের ব্যবধানে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক এই ক্রিকেটার।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পারফরম্যান্স একেবারে যাচ্ছেতাই। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েন বাবর-রিজওয়ানরা। পুরো আসরেই ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে তাদেরকে। এমন ব্যর্থতার পর ব্যাটিং কোচ শহীদ আসলামকে সরিয়ে দিলো পিসিবি।

এর আগেও মোহাম্মদ ইউসুফের ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২২ সালে জাতীয় দলের এই ভূমিকায় ছিলেন তিনি। এ ছাড়া পাকিস্তানের নির্বাচক ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন মোহাম্মদ ইউসুফ।

তবে আসলামকে ছাটাই করলেও অন্তবর্তী কোচ হিসেবে কাজ করার অনুমতি পেয়েছেন আকিব জাবেদ। প্রাথমিক চুকিত অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করার কথা ছিলো তার। তবে এখনও স্থায়ী এখনও স্থায়ী কোচ খুঁজে না পাওয়ায় আকিব জাবেদকে নিউজিল্যান্ড সফরে প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে।

কোচের পাশাপাশি স্কোয়াডেও বেশ কিছু পরিবর্তন এনেছে পিসিবি। সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারিয়েছেন রিজওয়ান। তার জায়গা নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সালমান আলী আগাকে। এ ছাড়া লম্বা সময় পর জাতীয় দলে ফিরে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার শাদাব খানকে।

এসএন

মন্তব্য করুন