© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি: তামিম

শেয়ার করুন:
মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি: তামিম

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০২ এএম | ০৬ মার্চ, ২০২৫
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় চমকে উঠেছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পর তাসকিন আহমেদ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, এবং তামিম ইকবাল বিশেষ একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন।

তামিম ভিডিও বার্তায় বলেছেন, ' 'এমন একজন ব্যক্তি রিটায়ার করল যার সঙ্গে ২০-২৫ বছরের জার্নি।একটা স্ট্যাটাসে মানুষকে বোঝাতে পারতাম না তার প্রতি আমার আবেগটা কী। তুই আস্তে আস্তে বড় হয়েছিস। তুই সাধারণ একটা ব্যাটার থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হয়েছিস। দেখেছি একটা ছেলে কতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব সে সবই করেছে।

আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসিও করি যে একটা মানুষ এতো কষ্ট করে কেন! তার খেলার প্রতি ত্যাগ, ভালোবাসা এটা কল্পনাতীত। 'তামিমের চাওয়ার ৯৪ টেস্ট খেলা মুশফিক অন্তত ১০০ টেস্ট খেলুন, ' তুই এখনেন টেষ্ট খেলছিস। বাংলাদেশের হয়ে কেউ এখনো ১০০তম টেস্ট খেলেনি। আশা করি তুই খেলবি। বাংলাদেশ তোকে খুব মিস করবে এটাই সত্য। ধন্যবাদ মুশফিক, ধন্যবাদ।'

তাসকিন ফেসবুকে লিখেছেন, 'মুশফিক ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনাই করা কঠিন। আপনার নিবেদন, লড়াকু মানসিকতা, আর অপরিসীম প্রেরণা আমাদের জন্য সব সময়ই উদাহরণ হয়ে থাকবে। আপনাকে কাছ থেকে দেখা, একসঙ্গে মাঠে থাকা, আর শিখতে পারা—এটা সত্যিই গর্বের বিষয়।'

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, 'লাখো মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ মুশফিক ভাই।' সৌম্য লিখেছেন, 'অবসর শেষ নয়, নতুন অধ্যায়ের শুরু মাত্র।'

মন্তব্য করুন