হট ফেবারিট ভারতকে বাড়তি চাপে রাখছে কিউইরা
ছবি : সংগৃহীত
০২:১৩ পিএম | ০৮ মার্চ, ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের অতীত সাফল্যকে স্মরণ করে নতুন করে শিরোপা জয়ের আশা রাখছে। তবে, প্রশ্ন একটা, এবার কি ভারত তাদের চাপ নিতে পারবে, নাকি নিউজিল্যান্ড গড়বে নতুন ইতিহাস।
৫০ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ভারতীয় দল ফাইনালে উঠেছে। কিন্তু নিউজিল্যান্ডকে নিয়ে চ্যালেঞ্জ কেবল মাঠেই সীমাবদ্ধ নয়, তাদের অতীতের চ্যালেঞ্জ এখনও ভারতীয়দের মনে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ফেবারিট হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। ভারতীয় ব্যাটসম্যানদের দুর্দান্ত ফর্ম এবং স্পিন আক্রমণ তাদের শক্তিশালী করে তুলেছে। তবে, একদিকে নিউজিল্যান্ড, যারা অতীতে ভারতকে দুইবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারিয়েছিলো। ২০০০ চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
এই পরিসংখ্যানই তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, যার প্রমাণ তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে। ২৫ বছর আগে, একই মঞ্চে, একই প্রতিপক্ষ, এই শিরোনামে তারা ভারতের কাছে অতীত সাফল্য স্মরণ করিয়ে দিয়েছে, যা ভারতের রীতিমতই জন্য মানসিক চাপ সৃষ্টি করেছে।
এদিকে, নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড প্রতিপক্ষ ভারতে একটি বড় হুমকি দেখছেন। সদ্য অভিষিক্ত বরুণ চক্রবর্তীর রহস্যময় স্পিন, যা গ্রুপ ম্যাচে তাদের বিপক্ষে বড় ভূমিকা পালন করেছে। নিউজিল্যান্ডের ফাইনালে ম্যাট হেনরির ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে, যা ভারতের পক্ষে সুবিধা তৈরি করতে পারে।
শেষ কথা, যদিও ভারতকে ফেবারিট মনে করা হচ্ছে। তবে নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস এবং অতীত সাফল্য তাদের এই ফাইনালে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
এফ পি/এস এন