ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চান ক্রিকেটার শরিফুল ইসলাম
ছবি : সংগৃহীত
১১:৩৫ পিএম | ০৮ মার্চ, ২০২৫
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে ক্রিকেটার শরিফুল ইসলাম নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় লিখেছেন, ‘আজকের সমাজে ধর্ষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই নষ্ট করে না, সমগ্র সমাজকে কলঙ্কিত করে। আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে হবে।’
এরপর তিনি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’ দেশের যেকোনো আলোচিত ঘটনায় আগে থেকেই সরব শরিফুল। এর আগে সম্প্রতি তিনি নিজ এলাকায় বিভিন্ন বয়সীদের মাদকের ভয়াবহ নেশায় আসক্ত হওয়া নিয়েও নিজের শঙ্কার কথা জানিয়েছিলেন।