© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলের আঘাতে পড়ে গেলেন কোহলি, ফাইনালে খেলতে পারবেন?

শেয়ার করুন:
বলের আঘাতে পড়ে গেলেন কোহলি, ফাইনালে খেলতে পারবেন?

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৩ এএম | ০৯ মার্চ, ২০২৫
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতার জন্য প্রস্তুত নিউজিল্যান্ড, তবে ভারতের  ভারতের শিবিরে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। অনুশীলনের সময় দলের প্রধান ব্যাটার বিরাট কোহলি হাঁটুতে বলের আঘাতে চোট পেয়েছেন।

শনিবার (৮ মার্চ) দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে এটি ঘটেছে। কোহলির হাঁটুতে শক্তভাবে বল লাগার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন, এ সময় মাঠে উপস্থিত ফিজিও দ্রুত তার কাছে ছুটে যান। কোহলির হাঁটুতে চিকিৎসার জন্য স্প্রে করা হয় এবং পরে ব্যান্ডেজ বাধা হয়।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আঘাত পাওয়ার পর কোহলির মুখে যন্ত্রণা স্পষ্ট ছিল, তবে তিনি দলের মনোবল বজায় রাখতে মাঠ ত্যাগ করেননি। কিছুক্ষণ পর ফিজিওর তত্ত্বাবধানে তাকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা যায়।

এখন প্রশ্ন হচ্ছে, ফাইনালে কি খেলতে পারবেন কোহলি? যদিও প্রথম দিকে তাঁর চোট গুরুতর হতে পারে বলে মনে করা হয়েছিল, দলের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে ফাইনালের আগে তার ব্যথা কমে যেতে পারে। তবে সতর্কতার জন্য তিনি পরবর্তী অনুশীলনের সেশন থেকে বিরত ছিলেন।

চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলি চার ম্যাচে ৭২.৩৩ গড়ে ২১৭ রান করেছেন, যার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস ছিল তার সেরা পারফরম্যান্স। তাই তার চোট পুরো দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

মন্তব্য করুন