© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় দল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন মাহমুদউল্লাহ

শেয়ার করুন:
জাতীয় দল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন মাহমুদউল্লাহ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৭ পিএম | ০৯ মার্চ, ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে, তিনি এখনো নিশ্চিত করেননি কিভাবে বিদায় হবে তার। বিসিবি সূত্র জানায়, বোর্ডও চায় মাহমুদউল্লাহকে একটি স্মরণীয় বিদায় দিতে। মাঠ থেকে তাকে উপযুক্তভাবে বিদায় জানানোর পরিকল্পনাও রয়েছে তদের।

এ ব্যাপারে বিসিবির এক পরিচালক বলেন, ‘যখন ঘটনা ঘটবে, তখন আপনি সবাই জানতে পারবেন। এখনই কিছু বলা সম্ভব নয়। মাহমুদউল্লাহ এর আগে টেস্ট এবং টি-২০ ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। ওয়ানডে থেকে অবসর নেওয়া মানে হবে জাতীয় দলের সাথে তার সম্পর্ক চিরতরে শেষ হওয়া।

বিসিবি সূত্রে জানা গেছে, মাহমুদউল্লাহ চাইলে পাকিস্তানের বিপক্ষে তার শেষ ম্যাচ খেলা হতে পারে। অথবা দেশের মাটিতে আগামী জুলাই-আগস্টের মধ্যে ওয়ানডে সিরিজে অবসর ঘোষণা করতে পারেন। এর বাইরেও তিনি পাকিস্তান বা শ্রীলঙ্কা সফরের মাধ্যমে তার ক্যারিয়ার শেষ করতে পারেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করবেন তিনি।

ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখান মাহমুদউল্লাহ। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেঞ্চুরি করার মাধ্যমে। বিশ্বকাপে আটটি ম্যাচে নিয়মিত রান করে তিনি নিজেকে প্রমাণ করেন। ৩৯ বছর বয়সী এই ব্যাটারের জন্য বিশ্বকাপ ছিল ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তার নির্বাচিত হওয়ার বিষয়টি আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে রান করে নিশ্চিত হয়। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ, যার মধ্যে ৯৮, ৫০*, ৬২ এবং ৮৪ রানের ইনিংস ছিল। কিন্তু তারপরও, তার ভবিষ্যৎ পরিকল্পনায় জাতীয় দলের জায়গা নেই।

মাহমুদউল্লাহ দুই বছর আগে বলেছিলেন যে, তিনি আরও দুই বছর খেলতে চান। ভাগ্যক্রমে, তার সেই চাওয়া পূর্ণ হয়েছে এবং এই দুই বছরে জাতীয় দলের জন্য তেমন বড় কিছু না করলেও, বিপিএলে দুটি শিরোপা জিতেছেন তিন। এখন, তার অবসর নেওয়ার সিদ্ধান্তের পর, মাহমুদউল্লাহ বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে পারেন।

মন্তব্য করুন