© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুদানের বিপক্ষে ম্যাচ নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ দল

শেয়ার করুন:
সুদানের বিপক্ষে ম্যাচ নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ দল

ছবি : সংগৃহীত

সাদমান রাফিদ
০২:৫১ পিএম | ১০ মার্চ, ২০২৫
প্রস্তুতি ম্যাচের মাধ্যমে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি নিতে চেয়েছিলো বাংলাদেশ। কিন্তু একদিন আগে রীতিমতো ধোঁয়াশায় চলে গেল সেই পরিকল্পনা। বাংলাদেশ দল এখন একটি প্রশ্নের মুখে, কেনো ম্যাচটি খেলা হলো না সুদানের সঙ্গে?

সৌদি আরবে ক্যাম্প করার পাশাপাশি তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। যার মধ্যে একটি ছিল আফ্রিকার শক্তিশালী দেশ সুদানের বিপক্ষে। ৯ মার্চ, ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু কোন এক অজানা কারণে সুদান ম্যাচটি খেলেনি।

এমন পরিস্থিতিতে দলের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, শুরুতে তারা ৯ মার্চ ম্যাচটি খেলতে চাইছিলেন। কিন্তু পরে ৮ মার্চের ম্যাচে ঐকমত্য হলেও সুদানের পক্ষ থেকে অবশেষে জানানো হয়, তারা আজ খেলতে পারবে না। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেছিলেন, এই ম্যাচটি ছিল দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সুদান আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে রয়েছে এবং ২৩ মার্চ সেনেগালের বিপক্ষে খেলবে।

এদিকে, ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে দলের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হবে হামজা চৌধুরীর আগমন। তবে ভারতের সেরা তারকা সুনীল ছেত্রীও দলে ফিরেছেন। তবে বাংলাদেশ কোচ বলেছেন, ছেত্রী ফেরায় তাদের প্রস্তুতির জন্য তেমন কোনো প্রভাব পড়বে না।

এফপি/এস এন 

মন্তব্য করুন