© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটি ভাষায় মাতাতে আসছেন হামজা!

শেয়ার করুন:
সিলেটি ভাষায় মাতাতে আসছেন হামজা!

ছবি : সংগৃহীত

শিফাত মাহামুদ
০৩:০৬ পিএম | ১০ মার্চ, ২০২৫
হামজা চৌধুরী…দেশের ছেলে ফিরছে দেশে। বলা চলে বর্তমানে দেশের ফুটবলের আশা আকাঙ্খার বাতিঘর। বাংলাদেশের সিলেটের সন্তান হামজা, কথাও বলেন সিলেটি ভাষায়। যা নিয়ে উচ্ছ্বসিত বাংলার দামালরাও। ভাঙ্গা ভাঙ্গা বাংলায় সিলেটের আঞ্চলিক টানে তার কথায় ইতিমধ্যেই মেতেছেন ফুটবল ভক্তরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার, হামজা বাংলাদেশের হয়ে খেলবেন আগামী ২৫ মার্চ। ভারতের বিপক্ষে খেলতে এক সপ্তাহ আগেই আসবেন বাংলাদেশে। এমন একজন ফুটবলারের সাথে অনুশীলনে নামতেও মুখিয়ে আছে বাংলার ছেলেরা। দলের সদস্য তাজতো বলেই ফেলেছেন ‘হামজা ভাই আসলে সিলেটি ভাষায় কথা বলবো তার সাথে’।

বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে রয়েছে সহোদর সাদ উদ্দিন ও তাজ উদ্দিন। হামজার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলার জন্য অপেক্ষায় রয়েছেন তারা। তাজ জানান, হামজাকে বাংলা শেখাবেন তিনি। বলেন, ওনাকে শেখাবো। যদিও উনি অনেক জানেন। ড্রেসিংরুম শেয়ার করবো।’

বাংলাদেশ ফুটবল দলে একাধিক ফুটবলার রয়েছেন সিলেটের। আবার অনেকের জন্ম ও বেড়ে উঠা সিলেটে না হলেও সিলেটি ভাষায় আলাপ করতে পারেন তারা। তারাও চান হামজার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলতে। মোট কথা হামজার আগমনে এখন আলোচনার কেন্দ্রে সিলেটের আঞ্চলিক ভাষা।

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচের জন্য সৌদি আরবের তায়েফে অবস্থান করছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে তাই অন্যরকম উত্তেজনা থাকছে ফুটবল ভক্তদের মাঝে। শুরুর ম্যাচে ভারতকে হারিয়ে নতুন ইতিহাসের সুচনা করবেন হামজা। এমনটাই বিশ্বাস ভক্ত অনুরাগীদের।

এফপি/এস এন 

মন্তব্য করুন