© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শামির মায়ের পা ছুঁয়ে সম্মান জানালেন বিরাট

শেয়ার করুন:
শামির মায়ের পা ছুঁয়ে সম্মান জানালেন বিরাট

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৯ পিএম | ১০ মার্চ, ২০২৫
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর দুবাইয়ের মাঠে উল্লাস করছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেই সময়ই দেখা যায়, এক বৃদ্ধার পা ছুঁয়ে আর্শীবাদ নেন বিরাট কোহলি। আর তাতেই মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

ক্রিকেটার কোহলি নাকি রূঢ়, তিনি নাকি অহংকারী- তার নামে অনেকেই এ রকম বলে থাকেন। আর এটা যে ভুল, তা আবারও বুঝিয়ে দিলেন বিরাট। গতকাল রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে মোহাম্মদ শামির মায়ের পায়ে হাত দিয়ে সালাম করেন তারকা এই ক্রিকেটার। হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি পাওয়ার পরে ট্রেডমার্ক ‘সাদা ব্লেজার’ পরে মাঠে উল্লাসে মাতেন ভারতীয় ক্রিকেটাররা।

সেইসময় বিরাটের সঙ্গে মা ও পরিবারের সদস্যদের দেখা করিয়ে দেন শামি। হাসিমুখে এসে শামির মায়ের পায়ে হাত দিয়ে সালাম করেন বিরাট। পিঠ চাপড়ে দেন শামির মা। তারপর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিরাটের কাজে আপ্লুত হয়ে গিয়েছেন নেটিজেনরা। তারা বলছেন, ‘এটাই ভারতীয় সংস্কার।’

এসএম/টিএ

মন্তব্য করুন