© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

শেয়ার করুন:
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৪ পিএম | ১০ মার্চ, ২০২৫

আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চুক্তিতে নেই দীর্ঘদিন বাইরে থাকা সাকিব আল হাসানের নামও। গত ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।


চুক্তিতে মুশফিকুর রহিমকে রাখা হয়েছিল 'এ' ক্যাটাগরিতে। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন সেটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল। তবে সম্প্রতি তিনি ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। শুধুমাত্র টেস্ট খেলবেন। তাই ১ মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে থাকবেন মুশফিক।

সর্বোচ্চ 'এ প্লাস' ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তিনি। তার মাসিক বেতনের পরিমাণ ১০ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। তাদের মাসিক বেতন ৮ লাখ টাকা।

কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে:

এ+: তাসকিন আহমেদ।
এ : নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম ('বি' ক্যাটাগরিতে নেমেছেন)।
বি : মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (নাম প্রত্যাহার), মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা।
সি : সাদমান ইসলাম, সৌম্য সররকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান।
ডি : নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

টিএ/

মন্তব্য করুন