© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লিটন-নাহিদ রানাদের পিএসএল খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

শেয়ার করুন:
লিটন-নাহিদ রানাদের পিএসএল খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ পিএম | ১৫ মার্চ, ২০২৫
বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। ইতোমধ্যে আসন্ন ২০২৫ আসরের সূচি ঘোষণা করেছে পিসিবি। এর আগে জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে পিএসএলে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। সব ঠিক থাকলে ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা।

আগামী মাসের ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। তবে এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এমন অবস্থায় বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলা নির্ভর করছে বিসিবির ছাড়পত্র বা অনাপত্তিপত্রের (এনওসি) ওপর। যদিও বিসিবির কাছে এখন পর্যন্ত ছাড়ের কথা বলেননি দেশি ক্রিকেটাররা।

আজ শনিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে ফারুক বলেন, ‘এখনও তারা কেউ (এনওসির জন্য) এপ্লাই করেনি। আমি যতটুকু জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি। তারা যখন করবে তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারব। তারা যখন এপ্লাই করবে তখন বলতে পারব। এখন বলতে পারছি না।’

আগামী ১১ই এপ্রিল থেকে শুরু হবে এবারের পিএসএল আসর। ৬ দলের মাঝে ৩ দলে আছে বাংলাদেশের প্রতিনিধি। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স।। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। রিশাদের মতোই সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। তাকে দেখা যাবে করাচি কিংসে।

এফপি

মন্তব্য করুন