ধুমপান করতে চাচ্ছেন তামিম, চিকিৎসকের “না”
ছবি: সংগৃহীত
০৫:৩৯ পিএম | ২৭ মার্চ, ২০২৫
ধুমপানে গভীর আসক্ত ছিলেন তামিম ইকবাল। ক্রমাগত ধূমপানের অভ্যাস তার সুস্থতার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাকে পর্যবেক্ষণকারী চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের সুস্বাস্থের জন্য ধুমপান ছাড়ার কোন বিকল্প নেই।
হার্টে রিং বসানোর পর তামিম ইকবাল বর্তমানে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এক সংবাদ সম্মোলনে জানিয়েছেন, তামিম দীর্ঘদিন ধরে ধূমপান করছেন এবং তার এই অভ্যাস তার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ধূমপান থেকে বিরত রেখেছে।
ডাক্তার শাহাবুদ্দিন জানান, তামিম আর ধূমপান করতে পারবেন না। তাকে এখন ধূমপান ছাড়াতে হবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, এবং ধীরে ধীরে তাকে সিগারেট ছাড়াতে হবে। তবে তামিম প্রথমদিকে বলেছিলেন, তিনি ধূমপান ছাড়তে পারবেন না, কিন্তু এখন তিনি ধূমপান ছাড়ার জন্য প্রস্তুত।
তবে শুধু সিগারেট নয়, ভেপ ব্যবহারেরও নিষেধাজ্ঞা দিয়েছেন ডাক্তার। ভেপে ক্যান্সারের ঝুঁকি থাকে, যা তামিমের জন্য বিপজ্জনক হতে পারে। ভেপ প্রসঙ্গে ডাক্তার বলেন, এটা তামিমের জন্য একে অপরের সমান ঝুঁকি তৈরি করতে পারে।
তামিমের স্বাস্থ্য পরিস্থিতির উন্নতির জন্য ডাক্তার তার জন্য নিকোটিন প্যাচ বা গাম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন, যা ধূমপান ছাড়ানোর প্রক্রিয়ায় সহায়তা করবে। এই প্যাচ বা গামের মাধ্যমে ধূমপান ছাড়ার প্রক্রিয়া সহজ হবে এবং তামিমের স্বাস্থ্যের ঝুঁকি কমবে।
এদিকে , এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদ জানিয়েছেন, তামিম ভালো আছেন, তিনি খাওয়া দাওয়া করছেন এবং শিগগিরই সিসিইউ থেকে রুমে স্থানান্তরিত করা হবে।
এসএন