© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামী বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত

শেয়ার করুন:
আগামী বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩২ এএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
টেস্ট ক্রিকেটে বেশ ভালো সময় পার করছে বাংলাদেশ দল। গত কয়েক বছর ধরে এই ফরম্যাটে অনেকটাই ধারবাহিক টাইগাররা। সবশেষ অস্ট্রেলিয়াকেও তাদের মাটিতে হারিয়েছে। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ঘরের মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুরুতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করা হয়েছে।



নতুন করে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড দল ঢাকায় আসবে। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারী সিরিজের প্রথম টেস্ট হবে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৯ ফেব্রুয়ারি দুই দল যাবে সিলেটে। সেখানে সিরিজের শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।

আরআই/টিএ

মন্তব্য করুন