© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে নতুন নোট মিলবে ছয় বাণিজ্যিক ব্যাংকে

শেয়ার করুন:
চট্টগ্রামে নতুন নোট মিলবে ছয় বাণিজ্যিক ব্যাংকে
own-reporter-chattogram
০১:৪৮ পিএম | ১৯ মে, ২০১৯

বাংলাদেশ ব্যাংক ঈদকে সামনে রেখে ২২ থেকে ৩০ মে পর্যন্ত বাজারে নতুন নোট ছাড়ছে। বাংলাদেশ ব্যাংক ছাড়াও ছয়টি তফসিলি ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবে চট্টগ্রামবাসী।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ থেকে ৩০ মে পর্যন্ত ব্যাংক লেনদেন সময়ে জন সাধারণ প্রত্যেকে ১০০, ৫০, ২০, ১০ টাকার এক প্যাকেট করে সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন।

ছয় ব্যাংক হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (পোর্ট কানেক্টিং রোড), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (হালিশহর), ব্যাংক এশিয়া (অক্সিজেন), যমুনা ব্যাংক (বহদ্দারহাট), ব্র্যাক ব্যাংক (বন্দরটিলা) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (কাটিরহাট শাখা)। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের তিনটি কাউন্টারও থাকছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন