© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উবারে নিবন্ধিত হতে সহায়তা করবে গ্রামীণফোন

শেয়ার করুন:
উবারে নিবন্ধিত হতে সহায়তা করবে গ্রামীণফোন
own-reporter
০৭:৩০ পিএম | ২৭ মে, ২০১৯

গ্রামীণফোন গ্রাহকরা তাদের গাড়ি ও মোটরসাইকেল রাজধানীর ফার্মগেটে অবস্থিত জিপি সেন্টার থেকে উবার সেবায় নিবন্ধন করাতে পারবেন।

এছাড়া যারা ইতিমধ্যেই তাদের বাহন উবার সেবায় নিবন্ধন করেছেন তারা এ সেন্টার থেকে সেবা সংক্রান্ত সহায়তা পাবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।

সম্প্রতি বসুন্ধরায় জিপি হাউজে গ্রামীণফোনের চিফ প্রকিউরমেন্ট অফিসার আবুল কাশেম মহিউদ্দীন আল-আমিন এবং উবার বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি লিড কাজী জুলকারনাইন এ সংক্রান্ত একটি চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে জিপি উবার চালকদের জন্য থাকছে বিশেষ দামে জিপি স্টার্টার কিট। এ স্টার্টার কিটের মধ্যে রয়েছে ১৫ জিবি ডাটা প্যাক (৬৪৯ টাকায়, ৩০ দিনের মেয়াদে) সাথে বিনামূ্ল্যে একটি জিপি প্রি-পেইড সিম, মাইক্রোম্যাক্স হ্যান্ডসেট ( ৬.৫৮% ডিসকাউন্টসহ মাইক্রোম্যাক্স ক্যাসভাস ১৭,০৯৯ টাকায় অথবা ৮ শতাংশ ডিসকাউন্টে ৯,১৯৯ টাকায় মাইক্রোম্যাক্স বি৫ প্রো) এবং ভিটিএস লইট ৪,২৫০ টাকায় (৪৯৯৯ টাকা উপর ১৫ শতাংশ ডিসকাউন্টে)।

এছাড়াও জিপি সেন্টারের এজেন্টরা মাইজিপি অ্যাপের ব্যবহার এবং এর সুবিধাগুলো দেখিয়ে দেবে। এ কিটের দাম পড়বে ৭৭০০ থেকে ১২০০০ টাকার মধ্যে। নিজস্ব সুবিধার ওপর ভিত্তি করে চালকেরা আলাদাভাবে এ কিট থেকে নির্দিষ্ট আইটেম পছন্দ করতে পারবেন।

অন্যদিকে উবার জিপি সেন্টারে আসা গ্রাহকদের উবার অ্যাপ ডাউনলোডের ভিত্তিতে বিশেষ প্রোমো কোড দেবে। উবার চালকদের সেবা সহায়তায় জিপি রিটেইল স্টোরে নির্দিষ্ট জায়গা থাকবে ।

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব অপারেশনস মোহাম্মদ সাজ্জাদ হাসিব, হেড অব ডিজিটাল সোলায়মান আলম, হেড অব ঢাকা সেন্ট্রাল রিজিওন আতিকুল হোসেন এবং হেড অব রিটেইল পার্টনারশিপ সায়মা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এএইচ/জেডটি

মন্তব্য করুন