© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলালিংকে বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ

শেয়ার করুন:
বাংলালিংকে বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ
own-reporter
০৫:৫৭ পিএম | ২৮ মে, ২০১৯

বাংলালিংক ‘গেম অন’ অ্যাপ, ওয়েবসাইট ও আইভিআর সিস্টেমের মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচের খেলা সরাসরি ইংরেজি ধারাভাষ্যসহ দেখতে পারবে গ্রাহকরা।

সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে বাংলালিংক ‘গেম অন’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং ছাড়াও নিউজ অ্যালার্ট, ইভেন্ট নোটিফিকেশন, ম্যাচের ফলাফল, সরাসরি ম্যাচের ধারাভাষ্য, লাইভ স্কোর ও ম্যাচ শিডিউল পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে।

সিঙ্গেল পয়েন্ট চার্জিং ব্যবস্থার সাহায্যে বাংলালিংক গ্রাহকরা সহজেই উল্লিখিত তিনটি মাধ্যমে বিশ্বকাপের ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারবেন।

“গেম অন” অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য যেতে হবে এই লিঙ্কে: https://play.google.com/store/apps/details?id=net.livemedia.gameon।

সার্ভিসটি সরাসরি ওয়েবের মাধ্যমে পেতে ভিজিট করতে হবে: http://gameon.com.bd/। এছাড়া ২২০২০ ডায়াল করে আইভিআর-এর মাধ্যমেও সার্ভিসটি পাওয়া যাবে। সার্ভিসটি যে কোনো মাধ্যমে ব্যবহারের জন্য প্রতিদিন খরচ হবে ২ টাকা (ভ্যাট+এসডি+এসসি ছাড়া)।

বাংলালিংকের ডিজিটাল বিজনেস ডিরেক্টর গৌরব কাক্কর বলেন, দেশের ক্রিকেট প্রেমীদের জন্য বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং-এর এই বিশেষ সুবিধা আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলালিংকের ব্র্যান্ডস অ্যান্ড কম্যুনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ, ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ, হেড অফ ই-প্রোডাক্ট অনিক ধর, লাইভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মো. শরিফ উদ্দিন (টিটু) প্রমুখ।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন