গুজবে বিরক্ত ধোনি, জানালেন দুধ আর লাচ্ছির আসল কাহিনি
ছবি : সংগৃহীত
১০:৩১ পিএম | ২২ এপ্রিল, ২০২৫
মহেন্দ্র সিংহ ধোনি প্রতিদিন পাঁচ লিটার গরুর দুধ পান করেন—এমন গুঞ্জন বহুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। এবার এই নিয়ে নিজেই মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক।
একটি অনুষ্ঠানে সরাসরি তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে ধোনি বলেন, “আমি দিনে পাঁচ লিটার দুধ পান করতাম? দুধ পান করতাম ঠিকই, তবে দিনে খুব বেশি হলে এক লিটার। এত পরিমাণ দুধ পান করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।”
গুজব থেমে নেই লাচ্ছি নিয়েও। বলা হয়, ধোনি নাকি নিজেই নিজের জন্য লাচ্ছি তৈরি করেন। এই নিয়ে প্রশ্ন করা হলে হেসে ধোনি বলেন, “আসল কথা হল, আমি লাচ্ছি খাই না।”
এদিকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রত্যাশার নিচে পারফরম্যান্সও উঠে এসেছে আলোচনায়। ধোনি বলেন, “আমার মতে, আমরা খারাপ খেলছি। আমাদের পারফরম্যান্স প্রত্যাশার কাছাকাছিও নয়। ম্যাচগুলোর দ্বিতীয় ইনিংসে শিশির বড় সমস্যা হয়ে যাচ্ছে। মাঝের ওভারগুলো আরও ভালোভাবে কাজে লাগাতে হবে।”
এসএস/টিএ