© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মারিয়া-ঋতুপর্ণারা ফিরলেও জায়গা হয়নি সাবিনা-সানজিদার

শেয়ার করুন:
মারিয়া-ঋতুপর্ণারা ফিরলেও জায়গা হয়নি সাবিনা-সানজিদার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৩ পিএম | ২৫ মে, ২০২৫
জর্দানে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে আজ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্কোয়াডে ফিরেছেন ৯ বিদ্রোহী ফুটবলার। রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও দুই শামসুন্নাহারদের রেখে ২৩ সদস্যের দল দিয়েছেন কোচ পিটার বাটলার।

তবে বিদ্রোহীদের মধ্যেই বেশ কিছু সিনিয়রদের জায়গা হয়নি।

তার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছেন- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়া। প্রত্যেকে সর্বশেষ সাফজয়ী দলের সদস্যে ছিলেন।

দলে সুযোগ পাওয়া ৯ বিদ্রোহী খেলোয়াড় হচ্ছেন- রুপনা, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মৎ সাগরিকা ও ঋতুপর্ণা। প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তিনজন।

গোলরক্ষক ফেরদৌসী আক্তারের সঙ্গে শান্তি মার্ডি ও উমেলা মারমা।

আগামী ৩১ মে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। অন্য ম্যাচটি ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে।

টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়বেন মেয়েরা।

এই টুর্নামেন্ট শেষেই এএফসি নারী এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। আগামী ২৩ জুন শুরু হবে এশিয়ান কাপ। আর শেষ হবে ৫ জুলাই। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইন।

আরএম/এসএন

মন্তব্য করুন