© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত

শেয়ার করুন:
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ এএম | ২৬ মে, ২০২৫
পাকিস্তানি সেনাদের হামলায় খাইবার পাখতুনখোয়ায় আলাদা তিনটি জায়গায় ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আইএসপিআর।

রোববার (২৫ মে) পাক আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনারা খাইবার পাখতুনখোয়ার দেরা ঈসমাইল খান বিভাগে অভিযান চালায়। তারা জানতে পারে সেখানে ভারত সমর্থিত ‘খারেজিরা’ অবস্থান করছে। সেখানে গোলাগুলিতে চার বিদ্রোহী নিহত হয়।

অপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্যাংক বিভাগে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে ভারত সমর্থিত আরও দুই বিদ্রোহী নিহত হয়।

খাইবার বিভাগের বাগ এলাকায় আরেকটি অভিযানে তিন বিদ্রোহী নিহত হয় বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। সবগুলো অভিযানেই বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

এদিকে পাকিস্তানে বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা রয়েছে। তারা বিভিন্ন জায়গায় হামলা চালায়। শুধুমাত্র গত বছর এসব বিদ্রোহী সন্ত্রাসীদের হামলায় দেশটিতে ২ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এসব বিদ্রোহীকে ভারত মদদ দেয় বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। তবে ভারত সবসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করে।

এসএম

মন্তব্য করুন