© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় দলে সাকিবের ফেরা কি সময়ের ব্যাপার? ইঙ্গিত দিল বিসিবি!

শেয়ার করুন:
জাতীয় দলে সাকিবের ফেরা কি সময়ের ব্যাপার? ইঙ্গিত দিল বিসিবি!

ছবি: সংগৃহীত মোজো ডেস্ক

মোজো ডেস্ক
০৪:৫৩ পিএম | ২৬ মে, ২০২৫
গেল বছর ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের জার্সিতে খেলা হয়নি তার। মাঝে দেশের মাটিতে অবসর নিতে চাইলেও তীব্র আন্দোলনের কারণে ফিরতে পারেননি দেশে। পরে বোলিং নিষেধাজ্ঞার কারণে ছিলেন মাঠের বাইরে।

সর্বশেষ পাকিস্তান লিগে খেলেছেন লাহোরের হয়ে, জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। দীর্ঘদিন পর মাঠে ফিরে অবশ্য সাকিবসুলভ পারফর্ম করতে পারেননি তিনি। সাকিবের মাঠে ফেরার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাকে কী আর দেখা যাবে জাতীয় দলের জার্সিতে।

আজ (সোমবার) এক অনুষ্ঠানে উপস্থিত হন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে বিসিবির চ্যাপ্টার ক্লোজ কি না।

নিষেধাজ্ঞা কাটিয়ে পিএসএল দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান।

জবাবে মিঠু বলছিলেন, 'অবশ্যই নয়। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।'

'যে কোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব।'

এসএন 

মন্তব্য করুন