© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলে ৯০ হাজার টন যুদ্ধসরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
ইসরায়েলে ৯০ হাজার টন যুদ্ধসরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ এএম | ৩০ মে, ২০২৫
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটিতে ৯০ হাজার টনেরও বেশি সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ৯৪০টি জাহাজ ও বিমানযোগে ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ের মধ্যে মোট ৯০ হাজার টনের বেশি সামরিক সরঞ্জাম পৌঁছেছে।

এর মধ্যে রয়েছে গোলাবারুদ, সাঁজোয়া যান, ব্যক্তিগত প্রতিরক্ষা সরঞ্জাম। গত মঙ্গলবার অস্ত্রবাহী ৮০০তম বিমান ইসরায়েলে অবতরণ করে।

এদিকে অবরুদ্ধ উপত্যকায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল দেশটির সেনাবাহিনীর হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছে।

এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ২৪৯ জন হলো।

আরএ/টিএ

মন্তব্য করুন