© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

শেয়ার করুন:
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ০১ জুন, ২০২৫
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে দেশের আটটি শিক্ষা বোর্ড।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই সময়সূচি প্রযোজ্য।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

নির্দিষ্ট দিনগুলোয় সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরএ/এসএন

মন্তব্য করুন