© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সে শীর্ষে ঢাকা

শেয়ার করুন:
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সে শীর্ষে ঢাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ এএম | ০৪ জুন, ২০২৫

<div><div>চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠি

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা, আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত জুলাই-মে মাসে প্রবাসীরা দেশে ২ হাজার ৭৫০ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫৭ কোটি ৬৩ লাখ ডলার।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই-মে মাসে চট্টগ্রামের প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৭৫৪ কেটি ৩৬ লাখ মার্কিন ডলার। সিলেট বিভাগে ২৪৩ কোটি ৭৬ লাখ ডলার, খুলনা বিভাগে ১২৩ কোটি ২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৯৩ কোটি ৯৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৭৭ কোটি ৯৮ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৫৬ কোটি ৬৯ লাখ ডলার ও রংপুর বিভাগে ৪৩ কোটি ২২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এদিকে, মে মাসে দেশে এসেছে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।

মে মাসে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৫৯ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭৪ কোটি ৩০ লাখ ডলার, সিলেট বিভাগে ২৫ কোটি ৭৬ লাখ ডলার, খুলনা বিভাগে ১১ কোটি ৬৮ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৯ কোটি ৪৭ লাখ ডলার, বরিশাল বিভাগে ৭ কোটি ১৭ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৫ কোটি ৩২ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। গত এপ্রিলে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার। যা এতদিন ছিল দেশের ইতিহাসে কোনো এক মাসে আসা দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

আর গত ফেব্রুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ডলার। গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

এসএম/টিএ   

মন্তব্য করুন