© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের টানা ছুটিতেও অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

শেয়ার করুন:
ঈদের টানা ছুটিতেও অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৬ পিএম | ০৪ জুন, ২০২৫

<div><div style="text-align: justify; ">ঈদে টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। তবে এ সময় দেশের অর্থনীত

ঈদে টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। তবে এ সময় দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) থেকে টানা ছুটিতে যাচ্ছে দেশ। তবে টানা ছুটি থাকলেও এ সময় দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না।

বাজেটের প্রতিক্রিয়া ঈদের পরে পর্যালোচনা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, বাজেট সম্পর্কে যেসব মন্তব্য ও প্রতিক্রিয়া আসবে, ঈদের পরে সেগুলো পর্যালোচনা করে দেখা হবে। ২২ জুন বাজেট পাস হবে।

আরআর/টিকে

মন্তব্য করুন