© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যে বার্তা দিল বিজিএমইএ

শেয়ার করুন:
পোশাক শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যে বার্তা দিল বিজিএমইএ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৬ পিএম | ০৫ জুন, ২০২৫

<div><div>দেশের প্রায় শতভাগ পোশাক করাখানার শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদুল আজহার ব

দেশের প্রায় শতভাগ পোশাক করাখানার শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদুল আজহার বোনাস দেওয়া হয়েছে। পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, ঈদ বোনাস পরিশোধ হয়েছে ৯৯.৯০ ভাগ কারখানায়। আর মে মাসের বেতন পরিশোধ হয়েছে ৯৯.৬৭ ভাগ কারখানায়।

এর আগে ঈদুল আজহায় সকল কারাখানা মালিককে তাদের শ্রমিকদের বেতন-বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বিজিএমইএ জানায়, বিজিএমইএভুক্ত ২ হাজার ৯২টি মধ্যে ২ হাজার ৮৫টি পোশাক কারখানায় মে মাসের বেতন দেয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রক্রিয়াধীন রয়েছে সাতটি কারখানার বেতন। দুটি বাদে সব কারখানায় পরিশোধ করা হয়েছে ঈদ বোনাস।

এসএম/টিএ  

মন্তব্য করুন