© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্যান সিটিতে ডাচ তারকা রেইন্ডার্স, ৫৫ মিলিয়ন ইউরোর চুক্তি

শেয়ার করুন:
ম্যান সিটিতে ডাচ তারকা রেইন্ডার্স, ৫৫ মিলিয়ন ইউরোর চুক্তি

ছবি: সংগৃহীত

শারলিন
০৫:৪৬ পিএম | ১১ জুন, ২০২৫
ম্যানচেস্টার সিটি ডাচ মিডফিল্ডার তিজজানি রেইন্ডার্সকে এসি মিলান থেকে দলে নিয়েছে। পাঁচ বছরের এই চুক্তির খবর ১১ জুন ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। যদিও ট্রান্সফার ফি প্রকাশ করা হয়নি, তবে ক্লাব সূত্র বলছে, রেইন্ডার্সকে দলে নিতে সিটি খরচ করেছে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো।

রেইন্ডার্স বলেন, “ম্যান সিটি বিশ্বের অন্যতম সেরা দল। এখানে সেরা কোচ, দারুণ খেলোয়াড় আর অসাধারণ সুযোগ-সুবিধা আছে। আমি এখানে আরও সাফল্য পেতে চাই।”

২৬ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২৩ সালে এসি মিলানে যোগ দেন। চলতি বছরের মার্চে তিনি চুক্তি বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত করেছিলেন। মিলানের হয়ে তিনি ১০৪টি ম্যাচ খেলেছেন, জিতেছেন ইতালিয়ান সুপার কাপ এবং গত মৌসুমে হয়েছেন সেরি আ লিগের সেরা মিডফিল্ডার।

আরআর/এসএন

মন্তব্য করুন