© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্টার্লিং ও ফেলিক্সকে ছাড়াই চেলসির ক্লাব বিশ্বকাপ স্কোয়াড

শেয়ার করুন:
স্টার্লিং ও ফেলিক্সকে ছাড়াই চেলসির ক্লাব বিশ্বকাপ স্কোয়াড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৯ পিএম | ১২ জুন, ২০২৫
আসন্ন ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে চেলসি। তবে কোচ এনজো মারেসকার অধীনে টুর্নামেন্টে জায়গা হচ্ছে না রাহিম স্টার্লিং, জোয়াও ফেলিক্স এবং অ্যাক্সেল ডিসাসির। তাদের বদলে ব্লুজদের নতুন সাইনিং লিয়াম ডেলাপ, মামাদু সার এবং ডারিও এসুগোকে রাখা হয়েছে দলে।

ইপ্সউইচ টাউন থেকে চেলসিতে যোগ দেয়া ডেলাপের ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার কথা থাকলেও এখন ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলবেন।
তার সঙ্গে নতুন দলে যুক্ত হয়েছেন ডিফেন্ডার সার এবং মিডফিল্ডার এসুগো।

এই তিনজন ছাড়াও স্কোয়াডে জায়গা পাননি বেঞ্জামিন চিলওয়েল। তবে ব্লুজদের হয়ে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকলেও স্কোয়াডে আছেন ক্রিস্টোফার এনকুনকু।

ওয়েস্ট লন্ডনের ক্লাব চেলসি ১৬ জুন যুক্তরাষ্ট্রের আটলান্টায় মেক্সিকান ক্লাব লিওনের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে।

চেলসির ক্লাব ওয়ার্ল্ড কাপ স্কোয়াড:

গোলরক্ষক: রবার্ট সানচেজ, ফিলিপ জর্জেনসেন, মাইক পেন্ডার্স, গ্যাব্রিয়েল স্লোনিনা

ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, তোসিন আদারাবিয়ো, বেনোয়া বাডিয়াশিল, লেভি কোলউইল, মামাদু সার, ত্রেভো চালোবাহ, রিস জেমস, মালো গুস্তো, অ্যারন অ্যানসেলমিনো, জশ অ্যাকাম্পোং

মিডফিল্ডার: ময়সেস কাইসেডো, আন্দ্রে সান্তোস, রোমিও লাভিয়া, কিয়ারন ডিউসবেরি-হল, ডারিও এসুগো, এনজো ফার্নান্দেজ

ফরোয়ার্ড: পেদ্রো নেতো, লিয়াম ডেলাপ, কোল পামার, ননি মাদুয়েকে, নিকোলাস জ্যাকসন, ক্রিস্টোফার এনকুনকু, টাইরিক জর্জ, মার্ক গুইউ।


পিএ/টিকে

মন্তব্য করুন