© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালদ্বীপে একই দিনে বালক-বালিকা দুই বিভাগে বড় হার বাংলাদেশের

শেয়ার করুন:
মালদ্বীপে একই দিনে বালক-বালিকা দুই বিভাগে বড় হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ পিএম | ১২ জুন, ২০২৫
মালদ্বীপের মালেতে চলছে দক্ষিণ এশিয়ান অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল (সাবা) চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন বালক ও বালিকা দুই বিভাগেই দল পাঠিয়েছে। আজ প্রথম ম্যাচে বাংলাদেশ দুই বিভাগে শোচনীয় হারের শিকার হয়েছে। বালক ৮৭ ও বালিকা ৮৮ পয়েন্টের ব্যবধানে হারে।

বালক বিভাগে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের কাছে বাংলাদেশ একেবারে নাস্তানাবুদ হয়েছে। ভারতের ১১৭ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২৯।

মালেতে বালকদের নাস্তানাবুদ হওয়ার কিছুক্ষণ পর বালিকা দলের খেলা শুরু হয়। স্বাগতিক মালদ্বীপও বাংলাদেশের বিপক্ষে ১০৪ পয়েন্ট আদায় করে। বাংলাদেশের বালিকারা সেখানে মাত্র ১৭ পয়েন্ট পায়।

বাংলাদেশে সত্তর আশির দশকে বাস্কেটবল অত্যন্ত জনপ্রিয় খেলা ছিল। কালের বিবর্তনে সেই খেলা অস্তিত্বের সংকটে। ফেডারেশনের নেই অফিস, খেলার নেই কোর্ট। আন্তর্জাতিক পরাজয়ে জুনিয়র দুই দলের এত বড় হার বাংলাদেশের বাস্কেটবলের হতশ্রী চিত্রের বহিঃপ্রকাশ।

আরআর/এসএন

মন্তব্য করুন