© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরা ইবাদতকে ‘বাড়তি শক্তি’ বললেন শান্ত

শেয়ার করুন:
প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরা ইবাদতকে ‘বাড়তি শক্তি’ বললেন শান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৫ এএম | ১৩ জুন, ২০২৫
প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ইবাদত হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে টাইগার পেসারের। ৩১ বর্ষী পেসারের দলে ফেরাটা বাংলাদেশের জন্য বাড়তি শক্তি মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পান ইবাদত। অস্ত্রোপচার করাতে হয়। এতে প্রায় দেড় বছরের জন্য ছিটকে যান। গত বছরের শেষদিকে ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফেরেন তারকা পেসার। মাস ছয়েক পর ডাক পেলেন জাতীয় দলে।

আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। গলে ১৭ জুন টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। কলম্বোতে ২৫ জুন থেকে গড়াবে দ্বিতীয় টেস্ট। সফর সামনে রেখে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেন শান্ত। বললেন, ইবাদতের ফেরাটা বাড়তি শক্তি হিসেবে কাজ করবে।

‘ইবাদতের ফেরাটা অনেক বড় ব্যাপার। আমার মনে হয়, অনেকদিন ধরে আমরা ওকে মিস করছিলাম। ও যে অবস্থানে থাকার পরে চোটে পড়েছে, আমাদের দলের জন্য খারাপ সময় ছিল। আরও বোলার ছিল। তবে ইবাদত ওর সেরা সময়টায় চোটে পড়েছিল।’

‘এখন কামব্যাক করেছে, সুযোগ এলে আবার খেলবে। এটা দলের জন্য বাড়তি একটা শক্তি হিসেবে কাজ করবে। আশা করব, সুযোগ এলে সেখানেও ভালো পারফর্ম করবে। প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেছে, ফিট আছে। আশা করব ফিট থাকবে এবং দলের হয়ে ভালোভাবে অবদান রাখবে।’

এফপি/টিএ 

মন্তব্য করুন