© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শান্ত ও মুশফিকের হাফসেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

শেয়ার করুন:
শান্ত ও মুশফিকের হাফসেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৪ পিএম | ১৭ জুন, ২০২৫
নতুন শুরুর প্রত্যাশায় শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের ব্যাটিংয়েও নড়বড়ে শুরু করে বাংলাদেশ। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে সেই পুরোনো ব্যাটিং ধসের শঙ্কা জাগে। সেখান থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম মিলে সামনে টেনে চলেছেন সফরকারীদের। দু’জনেই ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন। চা বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৮২ রান।



গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে আজ (মঙ্গলবার) টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে তারা বিপাকে পড়ে।

এরপর মুশফিক-শান্ত মিলে গড়েছেন ১৩৭ রানের দারুণ এক জুটি। বিরতিতে যাওয়ার আগে শান্ত ১৪৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৭০ এবং মুশফিক ১১১ বলে ৪টি চারে ৬৬ রানে অপরাজিত আছেন।

বিস্তারিত আসছে…

আরএম/টিএ  

মন্তব্য করুন